“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
  • Sub Title: খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির

বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির।।

যার কাঁধে পা দিয়া, মেহেরাজে গেলেন নবি
বোরাখ ছড়িয়া, তাই তো সেরা আউলিয়া
অজু ছাড়া নামটি নিলে, কাটা যাইত শির।।

যার সেরা কেরামত, গর্ভে থেকে ধরেছিলেন
বাঘেরই সুরত, বাঁচাইলেন মায়েরই ইজ্জত
পদাঘাতে ধ্বংস হলো, দুর্দান্ত ফকির।।

মায়ের গর্ভে থাকিয়া, হাফেজ হলেন চৌদ্দ পারা
কোরান শিখিয়া, মায়ের মুখে শুনিয়া
কবরে রাখিলা বন্ধ, নেনকির আর মনকির।।

বাবার কাদেরী কেতাব, বাগদাদেতে মাফ করাইলা
মুরদার ঘোর আজাব, তারা হলো বেহিসাব।
সেই চরণে এ দুর্বিন শাহ, আছি নতশির।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া
ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া

ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া

  • Sub Title: নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও বুলিয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন