“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আর কতদিন থাকিব সহিয়া রে
আর কতদিন থাকিব সহিয়া রে
  • Sub Title: শ্যাম কালিয়া

আর কতদিন থাকিব সহিয়া রে
শ্যাম কালিয়া
তোর পিরিতের পোড়া দেহ
জীবন ভরিয়া রে।।

আমি তোমায় জেনে আপন
তোর হাতে সঁপিলাম যৌবন রে
সার করে আমারই কান্দন
তুই গেলে ছাড়িয়া রে।।

তুই ছাড়া যাব কার কাছে
দরদি কে ভবে আছে রে
যে জ্বালা আমার হইয়াছে
কারে যাই দেখাইয়া রে।।

তোর প্রেমে হইলাম কুলটা
যে দেখে সে করে ঠাট্টা রে
জগতে রহিল খুঁটা
কুলনাশি বলিয়া রে।।

দুর্বিন শাহ কয় ওরে কালা
আর আমায় দিও না জ্বালা রে
জ্বালা হইতে মরণ ভালা
দুঃখ যায় ফুরাইয়া রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে
রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে

রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে

  • Sub Title: রাধারা ভাবকান্ডি অভিলাষে দুই অঙ্গ হইয়ে এক অঙ্গ
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

  • Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান্ রে সবাই টান্
আমি কাতরে করি রে মানা
আমি কাতরে করি রে মানা

আমি কাতরে করি রে মানা

  • Sub Title: মোহন মধুর স্বরের বাঁশি চিত্তে ধৈৰ্য মানে না চি
ইচ্ছে! ইচ্ছে
ইচ্ছে! ইচ্ছে

ইচ্ছে! ইচ্ছে

  • Sub Title: সেই তো ভাঙছে সেই তো গড়ছে
মদিনা! মদিনা! মদিনা
মদিনা! মদিনা! মদিনা

মদিনা! মদিনা! মদিনা

  • Sub Title: তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন