“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পূর্বের কথা ওগো রাধে
পূর্বের কথা ওগো রাধে
  • Sub Title: নাই তোমার স্মরণ

পূর্বের কথা ওগো রাধে
নাই তোমার স্মরণ
প্রতিজ্ঞাতে বদ্ধ ছিলে
ছাড়বে না থাকতে জীবন।।

সুখে বসে খেলছ পাশা
আয়ানের সনে
আমার কথা নাই তোমার মনে
আমি কাঁদি বনে বনে
তোর নামে চড়াই গোধন।।

সীতা রূপে অশোক বনে
রামের মূর্তি গড়েছিলে
পূজার কারণে
সতী না ছিলায় তখনে
শাস্ত্রভেদে হয় বর্ণন।।

কলঙ্ক নাম হলো ঘোষণা
তখন তোমার ভালোবাসা
আমি ভুলি না
সে কথা স্মরণ পড়ে না
ভুলেছ আমায় এখন।।

দ্বাপরেতে কল্কী হইলে
ছিদ্র কলসে জল আনিয়া
রঙ্গ দেখালে
দুর্বিন শাহ কয় সে কৌশলে
কলঙ্ক হইল মোচন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মোহান্তের মোহ-অন্তের গান
মোহান্তের মোহ-অন্তের গান

মোহান্তের মোহ-অন্তের গান

  • Sub Title: ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী
গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে
গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে

গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে

  • Sub Title: শ্যামল বিজুলী রেখা শিরেতে যায় যে দেখা গো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন