বন্ধুগণ আশেকদের ছেমা পরম ধন,
ছেমা বিনে কোনদিনে হয়না মারফত সাধন।ধনীর আধা দিন আগে ছেমাকারী বেহেস্তে যায়,
এই খোশ খবর নবীর কাছে বলে জিব্রাইল ফেররেস্তায়।
নবী বলে শেয়র পড়িতে কে পার বল এখন।।বন্ধু একজন উঠি বলে যদি আপনার হুকুম পাই,
শেয়রে কচি পড়তে আমার কোন রকম বাধা নাই।
নবী করিম হুকুম দিল দলিলে আছে বর্ণন।।সেই শেয়েরে আছাহাব আর রছুলুল্লার অজধ হয়,
আওয়ারে ফুল মোয়ারেফে লিখা আছে সেই বিষয়,
ছেমা যারা নাযায়েজ কয় তারা আশেকির দুষমণ।।বিবি আয়শায় পালক মেয়ে বিয়া দিল আনসারে,
আনসারে গান ভালবাসে নবীজি কালাম করে,
পাঠায় গায়িকাগণ ত্বরা করে আনসার সন্তুষ্ট কারণ।।আলী একদিন মছল্লিকে তৌহিদের ভেদ বুঝায়,
হজরত হারেছা অজধ করতে লাগল সেই জাগায়।
ঘুরি ঘুরি নাচনা করে যেমন পতংগের মতন।।নবী করিম গিয়া নমাজ খতম যখন করিল,
এতক্ষণ কোথায় ছিলা হারেছাকে পুছিল,
নমাজে শরিক হতে পারিলে না কি কারণ।।হারেছায় কয় আল্লার আর্শে নূরের সঙ্গে মিশে রই,
নামাজ কজা হয়ে যায় েই জ্ঞান আমার ছিল কই,
এই ছেমাকে নিন্দা করে বে আমলি আলেমগণ।।রমেশ বলে প্রমাণ বহু আরবের মেয়েরায়,
দরবারে গান করে শুনে নবী মুস্তাফায়।
পীর মুরিদ এক থাকিও আর কিছু নাই প্রয়োজন।।
বন্ধুগণ আশেকদের ছেমা পরম ধন
- Sub Title: ছেমা বিনে কোনদিনে হয়না মারফত সাধন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
গাউছুল আজম বাবা নূরে আলম
- Sub Title: তুমি ইছমে আজম জগত ত্বরানে ওয়ালা
তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ
- Sub Title: রসের মুরতি গৌর নইদায় আসিয়াছে ধু
পিরিতি কি সকলে জানে
- Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে
এসো এসো প্রাণ নাথ
- Sub Title: তোমার জন্য সাজাইছি, ফুল শয্যা স্বযতনে
আইল না গো প্ৰাণবন্ধু মনে রইল খেদ
- Sub Title: যামিনী হইল ভোর
ওরে কঠিন পাষাণ মন
- Sub Title: ঘরে বসি হরিনাম নিরবধি লইও
আইয়ে মেরে বাগমেঁ আয়
- Sub Title: তেরে জুদাই মেঁ শাহা দেখি এ কেয়া বেকারারী
প্রেমবাগানে সই
- Sub Title: ফুল ফুটিল
সখী বল গো উপায়
- Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায় চি
শোন রে বলি প্রাণ সখি
- Sub Title: শোন রে বলি প্রাণ সখি
শ্ৰী রাধার প্ৰেমবাজারে নিষবিকারে উজ্জ্বল রসের বেচাকিনি
- Sub Title: হইয়ে সিন্ধুমথন অমূল্যরতন কতই চান্দের হয় আমদানি
ঐ অষ্টমী তিথি অতিপুণ্যবতী
- Sub Title: মহাষ্টমী গনি
বাংলা
English 