“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও মন পাগেলা রে
ও মন পাগেলা রে
  • Sub Title: তুমি এ ভবে আসিয়া

ও মন পাগলা রে
তুমি এ ভবে আসিয়া
না করিলে আখেরের কাম
মায়াতে ভুলিয়া।।

মন রে- লাভ করিতে আইলে ভবে
পরার ধন লইয়া
রং বাজারে প্রেমের দোকান
দিয়াছ খুলিয়া
মদনা নন্দ খয়াল হইয়া
খরিদ্দার জুটায়
কাম কামিনী খরিদ করে
নিলো বিনা পয়সায়।।

মন রে-
ধনরত্ন সব হারাইয়া
হইলে রে বেদিশা
লাভের আশায় আসল গেল
ফুরাইল ব্যবসা
আসবে শমন বাঁধবে রে মন
যাবে তরে লইয়া
মহাজনের কাছে দিবে
হাজিরও করিয়া।।

মন রে-
মহাজন সেইদিন তরে
করিবে জিজ্ঞাস
লাভ লোকসানে কত হলো
দেও হিসাবনিকাশ
হারাইলে পুঞ্জিপাট্টা
নাই রে টাকা কড়ি
মহাজন বুঝাইতে তোমার
লাগবে দৌড়াদৌড়ি।।

মন রে-
স্ত্রী-পুত্র, ভাই-বেরাদ্দর
এগেনা-বেগানা
এ বিপদে উদ্ধারিতে
কেহ নয় আপনা
মুর্শিদে তরাইত পারে
তার নিজ গুণে
দুর্বিন শাহ কয় সময় থাকতে
ভজো তার চরণে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রবে না এ ধন
রবে না এ ধন

রবে না এ ধন

  • Sub Title: মন আমার গেল জানা

আমার মনের আগুন

  • Sub Title: তোমারে না পাইয়া
কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী
কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী

কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী

  • Sub Title: মোহনমধুর স্বরে হইয়াছি গো উন্মাদিনী চি
আজি শ্রাবনঘনগহন মোহে
আজি শ্রাবনঘনগহন মোহে

আজি শ্রাবনঘনগহন মোহে

  • Sub Title: নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়ায়ে এলে
চলো নিয়ম-মতে
চলো নিয়ম-মতে

চলো নিয়ম-মতে

  • Sub Title: দূরে তাকিয়ো নাকো ঘাড় বাঁকিয়ো নাকো!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন