“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 ঐ কালার কথা কেন বলো আজ আমায়
ঐ কালার কথা কেন বলো আজ আমায়
  • Sub Title: যার নাম শুনিলে আগুন জ্বলে

ঐ কালার কথা কেন বলো আজ আমায়।
যার নাম শুনিলে আগুন জ্বলে
অঙ্গ জ্বলে যায়।।

তুমি বৃন্দে নামটি ধরো
জলে অনল দিতে পারো।
রাধারে ভোলাতে তোমার
এবার বুঝি কঠিন হয়।।

যে কৃষ্ণ রাধার অলি
তারে ভোলায় চন্দ্রাবলী।
সে কথা আর কারে বলি
ঘৃণায় আমার জীবন যায়।।

শতেক হাঁড়ির ব্যাঞ্জন চাখা
রাই বলে ধিক তারে দেখা।
লালন বলে এবার বাঁকা
সোজা হবে মানের দায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

নৈরাকারে ভাসছে রে এক ফুল
নৈরাকারে ভাসছে রে এক ফুল

নৈরাকারে ভাসছে রে এক ফুল

  • Sub Title: সে যে ব্রহ্মাবিষ্ণু হর, আদি পুরন্দর
 চিনবে তারে এমন আছে কোন ধনি
চিনবে তারে এমন আছে কোন ধনি

চিনবে তারে এমন আছে কোন ধনি

  • Sub Title: নয় সে আকার নয় নিরাকার, নাই ঘরখানি
রবে না এ ধন
রবে না এ ধন

রবে না এ ধন

  • Sub Title: মন আমার গেল জানা
 আমি কি দোষ দিব কারে রে
আমি কি দোষ দিব কারে রে

আমি কি দোষ দিব কারে রে

  • Sub Title: আপন মনের দোষে পল্লেম ফেরে রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন