“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 চিনবে তারে এমন আছে কোন ধনি
চিনবে তারে এমন আছে কোন ধনি
  • Sub Title: নয় সে আকার নয় নিরাকার, নাই ঘরখানি

চিনবে তারে এমন আছে কোন ধনি।
নয় সে আকার নয় নিরাকার, নাই ঘরখানি।

বেদ আগমে জানা গেল
ব্রহ্মা যারে হার্দ্য হল
জীবের কি সাধ্য বল
তারে চিনি।
কত কত মুনি জনা
করিয়ে রে যোগ সাধনা
লীলার অন্ত কেউ পেল না
লীলা এমনি।
সবে বলে কিঞ্চিৎ ধ্যানী
গণ্য সে হল শূলপাণি
লালন বলে, কবে আমি
হব তেমনি৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭৩; লালন-গীতিকা, পৃ. ৩০৭

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

পড় ইবনে আবদুল্লা
পড় ইবনে আবদুল্লা

পড় ইবনে আবদুল্লা

  • Sub Title: পড়লে যাবে জীবের মনের ময়লা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন