“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 এসো হে অপারের কাণ্ডারি
এসো হে অপারের কাণ্ডারি
  • Sub Title: পড়েছি অকূল পাথারে

এসো হে অপারের কাণ্ডারি।
পড়েছি অকূল পাথারে
দাও এসে চরণতরী।।

প্রাপ্ত পথ ভুলে হে এবার
ভবরোগে ভুগবো কত আর।
তুমি নিজগুনে শ্রীচরণ দাও
তবে কূল পেতে পারি।।

ছিলাম কোথায় এলাম হেথায়
আবার আমি যাই যেন কোথায়।
তুমি মনোরথের সারথি হয়ে
স্বদেশে লও মনেরই।।

পতিত পাবন নাম তোমার গো সাঁই
পাপী তাপী তাইতে দেয় দোহাই।
ফকির লালন ভনে তোমা বিনে
ভরসা কারে করি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখিরে পিরীত বুঝবে কে
সখিরে পিরীত বুঝবে কে

সখিরে পিরীত বুঝবে কে

  • Sub Title: অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

  • Sub Title: আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না
কন্যা লো
কন্যা লো

কন্যা লো

  • Sub Title: রূপের আলো দেখে
শ্যাম রাজ পন্থের মাঝে
শ্যাম রাজ পন্থের মাঝে

শ্যাম রাজ পন্থের মাঝে

  • Sub Title: দাঁড়াইয়া রহিয়াছে কিবা কাজে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন