“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রবে না এ ধন
রবে না এ ধন
  • Sub Title: মন আমার গেল জানা

মন আমার গেল জানা
কারো রবে না এ ধন জীবন যৌবন

 

যে করল কালার চরণের আশা
জানোনারে মন তার কী দুর্দশা
ভক্তবলী রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুনরূপে প্রভু করে ছলনা।।

প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে
কত কষ্ট হল সেই কৃষ্ণনামে
তারে অগ্নিতে জ্বালালো জলে ডুবাইল
তবু না ছাড়িল শ্রীরূপসাধনা।।

কর্ণরাজা ভবে বড় দাতা ছিল
অতিথিরূপে তার সবংশ নাশিল
তবু কর্ণ অনুরাগী, না হইল দুখী
অতিথির মন করল সান্ত্বনা।।

রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তার বক্ষস্হলে
তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ না ভুলিল ভক্তি
লালন বলে কর এ বিবেচনা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গহির নীদমে
গহির নীদমে

গহির নীদমে

  • Sub Title: অধরে বিকশত হাস
মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন
মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন

মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন

  • Sub Title: যে নাম স্মরণে হলে, তাপিত অঙ্গ শীতল করে
শোনো রে মন
শোনো রে মন

শোনো রে মন

  • Sub Title: কোর্টে হইল তোমার নামে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন