“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সোনার মান গেল রে ভাই
সোনার মান গেল রে ভাই
  • Sub Title: বেঙ্গা এক পিতলের কাছে

সোনার মান গেল রে ভাই
বেঙ্গা এক পিতলের কাছে।
শাল পটকের কপালের ফের

কুষ্টার বোনাতে দেশ জুড়েছে।।

বাজিল কলির আরতি
প্যাঁচ প’লো ভাই মানীর প্রতি।
ময়ূরের নৃত্য দেখি
পেঁচায় পেখম ধরতে বসে।।

শালগ্রামকে করে নোড়া
ভূতের ঘরে ঘন্টা নাড়া।
কলির তো এমনি দাঁড়া
স্থূলকাজে সব ভুল পড়েছে।।

সবাই কিনে পিতলদানা
জহরের মূল্য হল না।
লালন কয় গেল জানা
চটকে জগৎ মেতেছে।।

শিল্পীঃ- কিরণ চন্দ্র রায়

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কোন বন হতে করেছ চুরি
কোন বন হতে করেছ চুরি

কোন বন হতে করেছ চুরি

  • Sub Title: যেন আননে বেঁধেছ বাসা কানন-পাখি (ভীরু)

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন