ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা।
শাক্ত-শৈব বুঝে, যেরূপে যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা।।বলে সপ্ত পান্তির মত, সপ্তরূপ ব্যাখ্যিত
রসিকের মন নয় তাতে রত
রসিকের মন রসেতে মগন
রূপরস জানিয়ে খেলছে তারা।।হলে পঞ্চতত্ত্ব জ্ঞানী, পঞ্চরূপ বাখানি
রসিক বলে সেও তো নিলেন নিত্য গুণী
বেদ-বিধিতে যার, নীলের নাই প্রচার
নিগুম শহরে সাঁইজী মেরা।।যে জন ব্রহ্মজ্ঞানী হয়, সে কি জানতে পায়
না দেখে নাম ব্রহ্ম সার করে হৃদয়
রসিক স্বরূপ রূপদর্পণে, রূপ দেখে নয়নে
লালন বলে রসিক দীপ্তকারা।।Posted from WordPress for Android
ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা
- Sub Title: শাক্ত-শৈব বুঝে, যেরূপে যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 73
বাউল গান এর নতুন প্রবন্ধ
রাই বিনে প্রাণ যায় না রাখা
- Sub Title: যা রে সুবল আইনে দেখা
সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই
- Sub Title: সাঁইর নিরাকারে স্বরূপ নির্ণয়
শাহজালাল বাবার দোয়াতে
- Sub Title: কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে
আজিকে এই সকালবেলাতে
- Sub Title: বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে
আর তো দেরী নাই গো সখী
- Sub Title: বিদায় দাও গো প্ৰাণবন্ধুয়া রাই
আজি হৃদয় আমার
- Sub Title: যার পায় নি দেখা তার উদ্দেশে
সে রূপ দেখবি যদি
- Sub Title: সরল হয়ে থাক
আজি ঘুম নহে নিশি জাগরণ
- Sub Title: চাঁদেরে ঘিরি নাচে ধীরি ধীরি
আজি এ নিরালা কুঞ্জে আমার
- Sub Title: বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে
কর সাধনা মায়ায় ভুলোনা
- Sub Title: মায়াতে ভুললে পরে রতন মিলেনা
আমি জেনে শুনে তবু ভুলে আছি
- Sub Title: আমি যেতে চাই তব পথপানে ওহে কত বাধা পায় পায় হে
খুলে দে তরণী, খুলে দে তোরা
- Sub Title: মন্দ মন্দ অঙ্গভঙ্গে নাচিছে তরঙ্গ রঙ্গে- এই বেলা খুলে দে
বাংলা
English 
Comments