“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে অভাবে কাঙ্গাল হলাম ওরে ছিদাম দাদা
যে অভাবে কাঙ্গাল হলাম ওরে ছিদাম দাদা
  • Sub Title: আমার ধড়াচূড়া মোহন বেণু সব নিয়েছে রাধা

যে অভাবে কাঙ্গাল হলাম ওরে ছিদাম দাদা।
আমার ধড়াচূড়া মোহন বেণু সব নিয়েছে রাধা।।

খত লিখিলাম নিজ হস্তে
ললিতা বিশখার সাথে
খতের সই তাতে ;
কিঞ্চিৎ মতে শোধ করিলাম রে
খতে উশুল না দেয় রাধা।।

শ্রীরাধার ঋণ শুধিবার তরে
এলাম ডোর-কোপনি পরে
রাধার ঋণের তরে ;
কাদি সেই দিন দিন বলে
সেই দিন না দেয় রাধা।।

প্রেমের দায়ে মত্ত হয়ে
নিজ শিরে বাদা বয়ে
এলাম নিজালয়ে ;
সিরাজ সাই বলে ও রে লালন
জয় জয় বলো রাধা।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন