“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাসুলের সব খলিফা কয় বিদায়কালে
রাসুলের সব খলিফা কয় বিদায়কালে
  • Sub Title: গায়বী খবর আর কি পাব আজ তুমি গেলে

রাসুলের সব খলিফা কয় বিদায়কালে।।

গায়বী খবর আর কি পাব
আজ তুমি গেলে
কোরানের ভিতর সে-তো
মকতায়াত অক্ষর কত
মানে কও তার ভাল মত
ফেল না গোলে।।

মহা পেচ আইন তোমার
বুঝে ওঠে কি সাধ্য কার
কি করিতে কি করি আর
ছহি না বুঝলে।।

আহাদ নামে কেন আপি
মিম দিয়ে মিম কর নফি
মানে কি তার কও নবিজী
লালন তাই বলে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 আপন মনের গুণে সকলি হয়
আপন মনের গুণে সকলি হয়

আপন মনের গুণে সকলি হয়

  • Sub Title: (ও সে) পিড়েয় বসে পেড়োর খবর পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন