“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
  • Sub Title: আপন আপন ঘর খুঁজিলে রতন পাই অনা’সে

বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে।
আপন আপন ঘর খুঁজিলে রতন পাই অনা’সে।।

দৌড়াদৌড়ি দিল্লি-লাহোর
আপনার কোলে রয় ঘোর
নিরূপ আলেক সাই মোর
আত্মারূপে সে।।

যে নীলে ব্রহ্মাণ্ডের পর
সে নীলে ভাণ্ড মাঝার
ঢাকা যেমন চন্দ্র আকার
মেঘের পাশে।।

আপনাকে আপনি চেনা
সেই বটে মূল উপাসনা
লালন কয় আলেক বেনা
কর তার দিশে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আগে জান না রে মন
আগে জান না রে মন

আগে জান না রে মন

  • Sub Title: বাজি হারলে তখন লজ্জায় মরণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন