আপন মনের গুণে সকলি হয়।
(ও সে) পিড়েয় বসে পেড়োর খবর পায়।মুসলমানের মক্কাতে মন
হিন্দুতে করে কাশী ভ্রমণ
(ও রে) মনের মধ্যে অমূল্য ধন
কে দূরে যায়।
জাতে সে জোলা কবীর
উড়িষ্যায় তাহার জাহির
বার জাত তের দুয়ারী।
তার তোড়ানি খায়৷
রামদাস সেই মুচির ছেলে
গঙ্গা মাকে হরে নিলে
………
চাম-কাটুয়ায়।
কত জনা ঘর ছেড়ে
জঙ্গলে বাঁধে কুঁড়ে
লালন কয়, রিপু ছেড়ে
যাবি কোথায়।।————
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৮১-৮২ (সঞ্চারীর ৩য় চরণটি না থাকায় ‘ডট’ চিহ্ন দেওয়া হয়েছে।)
কথান্তর :
(১) আপন মনের গুণে সকলই হয়।
পিড়ে নেয় পেড়োর খবর
কেউ দূরে যায়।
জাতিতে জোলা ফকির
উড়িষ্যায় তাহার জাহির
বার দেশ জুড়ে তাহার
তুড়ানি যায়।
রামদাস রাম বলে
জাতিতে মুচির ছেলে
গঙ্গা তাকে নিল কোলে
চামড়ার ঠোটায়া।
আপন মনোগুণে
বনে কেউ বাঁধে কুঁড়ে
লালন কয়, রিপু ছেড়ে
কেলি কোথায়।।– লালন-গীতিকা, পৃ. ৩৮-৩৯
(২)
আপন মনের গুণে সকলই হয়।
পিড়ায় পায় পেড়োর খবর
সেই দূরে যায়।
নামটি রামদাস বলে
জাতি সে মুচির ছেলে
গঙ্গা আনিল হরে
চাম কাটুয়ায়।
ভক্ত সে জোলা কবীর
উড়ষ্যায় তাহার জাহির
ছত্রিশ তারই ধাড়ী
তুড়ানী খায়।
কত জন ঘর ছেড়ে
জঙ্গলে বাঁধে কুঁড়ে
লালন কয়, রিপু ছেড়ে
যাবা কোথায়।।– বাউল কবি লালন শাহ, পৃ. ৩০৬
আপন মনের গুণে সকলি হয়
- Sub Title: (ও সে) পিড়েয় বসে পেড়োর খবর পায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 169
লালন গীতি এর নতুন প্রবন্ধ
মকরউল্লার মকর কে বুঝিতে পারে
- Sub Title: আপনি আল্লা আপনি অলি
কোন পথে যাবি মন ঠিক হলো না
- Sub Title: কর লাফালাফি সার কাজে শুন্যকার
ভড়ূয়া বাঙ্গাল
- Sub Title: মন তুই ভড়ুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া
মওলা বলে ডাক রসনা
- Sub Title: গেল দিন ছাড় বিষয় বাসনা
খেলছে মানুষ নীরে ক্ষীরে
- Sub Title: আপন আপন ঘর
শুদ্ধপ্রেমের প্রেমিক মানুষ যে জন হয়
- Sub Title: মুখে কথা কউক বা না কউক
মান ছেড়ে দাও ওগো রাধে
- Sub Title: কৃষ্ণ কেঁদে যায়
গুরু বিনে কি ধন আছে
- Sub Title: কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে
বিনা পাগালে গড়িয়ে কাঁচি করছো নাচানাচি
- Sub Title: ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি
রাসুল রাসুল বলে ডাকি
- Sub Title: রাসুল নাম নিলে বড় সুখে থাকি
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন
- Sub Title: কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন
গুরুশিষ্য হয় যদি একতার
- Sub Title: শমন বলে কী ভয়রে আর
বাংলা
English 