“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 গুরু দেখায় গৌর, তাই দেখি কি গুরু দেখি
গুরু দেখায় গৌর, তাই দেখি কি গুরু দেখি
  • Sub Title: গৌরে দেখতে গুরু হারাই, কোন রূপে দেই আঁখি

গুরু দেখায় গৌর, তাই দেখি কি গুরু দেখি।
গৌরে দেখতে গুরু হারাই, কোন রূপে দেই আঁখি।

গুরু গৌর রহিল দুই ঠাঁই
কি রূপে এক রূপ করি তাই
এক নিরূপণ
না হলে মন
সবই হবে ফাঁকি৷
প্রবৃর্ত্তর নাই কোন ঠিকানা
সিদ্ধি কিসে হবে সাধনা
মিছে সদায়
সাধু হাটায়
নাম পাড়াই সাধ কি।
এক রাজ্যে হল দুজনা রাজা
কার হুকুমে গত হয় প্রজা।
লালন বলে
তেমনি গোলে
খাতায় প’লো বাকি।।

———
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১১৩; লালন-গীতিকা, পৃ. ৫৯

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যে জন সাধকেরই মূল গোড়া
যে জন সাধকেরই মূল গোড়া

যে জন সাধকেরই মূল গোড়া

  • Sub Title: বে মুরিদ বে-তালিম সে-ত,ফিরছে সদায় বেদ ছাড়া
ত্রিবেণীয়ার গাঙে
ত্রিবেণীয়ার গাঙে

ত্রিবেণীয়ার গাঙে

  • Sub Title: ভাঙা নাও বাইতে দিলে রঙ্গে
আমার সুনা বন্ধের লাগিয়া মনের আগুন
আমার সুনা বন্ধের লাগিয়া মনের আগুন

আমার সুনা বন্ধের লাগিয়া মনের আগুন

  • Sub Title: আমায় থইয়া সুনা বন্ধু তুমি কোথায় রইলায় ভুলিয়া চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন