“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কানাই কার ভাবে তোর
কানাই কার ভাবে তোর
  • Sub Title: এ ভাব দেখিরে

কানাই কার ভাবে তোর
এ ভাব দেখিরে।
ব্রজের সে ভাব তো দেখি নারে।।

পরনে ছিলো পীতধরা
মাথায় ছিলো মোহনচূড়া
করে বাঁশীরে;
আজ দেখি তোমার
করোয়া কৌপীন সার
ব্রজের সে ভাব কোথা রাখলিরে।।

দাসদাসী ত্যাজিয়ে কানাই
একা একাই ফিরছেরে ভাই
কাঙাল বেশ ধরে;
ভিখারী হলি
কাঁথা সার করলি
কিসের অভাবেরে।।

ব্রজবাসীর হয়ে নিদয়
আসিয়ে ভাই এই নদীয়ায়
কী সুখ পালিরে;
লালন বলে আর
কার বা রাজ কার
আমি সব দেখি আজ মিছেরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 এনেছে এক নবীন আইন নদীয়াতে
এনেছে এক নবীন আইন নদীয়াতে

এনেছে এক নবীন আইন নদীয়াতে

  • Sub Title: বেদ-পুরাণ সব দিচ্ছে দুষে সেই আইনের বিচার-মতো
কেন রে চাস ফিরে ফিরে চলে আয় রে চলে আয়
কেন রে চাস ফিরে ফিরে চলে আয় রে চলে আয়

কেন রে চাস ফিরে ফিরে চলে আয় রে চলে আয়

  • Sub Title: এরা প্রাণের কথা বোঝে না যে হৃদয়কুসুম দলে যায়
এল শোকের সেই মোহররম
এল শোকের সেই মোহররম

এল শোকের সেই মোহররম

  • Sub Title: আজি বে-তাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে
মোহাম্মদ রাসুলুল্লা নায়েবে
মোহাম্মদ রাসুলুল্লা নায়েবে

মোহাম্মদ রাসুলুল্লা নায়েবে

  • Sub Title: আল্লার যার শাফায়াতের আশা উম্মত সবার
মাইয়া কি তায় চিনলে না রে মন
মাইয়া কি তায় চিনলে না রে মন

মাইয়া কি তায় চিনলে না রে মন

  • Sub Title: মাইয়ার অনন্ত গুণ জুলন্ত আগুন মাইয়াতে জন্মমরণ চি
যাব না আর জলে সই গো
যাব না আর জলে সই গো

যাব না আর জলে সই গো

  • Sub Title: জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন