“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভুলো না মন কারো ভোলে
ভুলো না মন কারো ভোলে
  • Sub Title: রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে

ভুলো না মন কারো ভোলে।
রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে।।

খোদা প্রাপ্তি মূল সাধনা
রাসুল বিনে আর কেউ জানে না
জাহের বাতুন উপাসনা
রাসুল হইতে প্রকাশিলে।।

দেখা দেখি সাধিলে যোগ
ঘটবে বিপদ বাড়িবে রোগ
যে জনা হয় শুদ্ধ সাধক
রাসুলের আইনে চলে।।

অপরকে রূপ বুঝাইতে তামাম
করেন রাসুল জাহেরা কাম
বাতুন মশগুল মুদাম
কারো কারো জানাইলে।।

যেরূপ মুরশিদ সেইরূপ রাসুল
ইহাতে নেই কোন ভুল
সিরাজ সাঁই কয় লালন কি কূল
পাবি মুরশিদ না ভজিলে।।

শিল্পীঃ- আরিফ বাউল

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

যেও না আন্দাজি পথে মন-রসনা
যেও না আন্দাজি পথে মন-রসনা

যেও না আন্দাজি পথে মন-রসনা

  • Sub Title: কুপথে কুপ্যাঁচে প’লে প্রাণে বাঁচবে না
 আপন মনের গুণে সকলি হয়
আপন মনের গুণে সকলি হয়

আপন মনের গুণে সকলি হয়

  • Sub Title: (ও সে) পিড়েয় বসে পেড়োর খবর পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন