কি এক অচিন পাখী পুষিলাম খাঁচায়।
না হল জনম-ভরে তার পরিচয়।পাখী রাম রহিম বুলি বলে
ধরে সে অনন্ত লীলে
বল তারে কে চিনিলে
বল গো নিশ্চয়।
আঁখির কোণায় পাখীর বাসা
দেখিতে নারি সে তামাসা
এ বড় আদলা দশা
কে আর ঘোঁচায়।
যারে সাথে সাথে লয়ে ফিরি
তারে যদি চিনতে নারি
লালন কয়, অধর ধরি
কেমন ধ্বজায়।।————
সুবোধচন্দ্র মজুমদার, গ্রাম্য সাহিত্য, বঙ্গদর্শন (নব পর্যায়), ১ম বর্ষ ১ম সংখ্যা, বৈশাখ ১৩১৬
(উদ্ধৃতি গৃহীত : সনৎকুমার মিত্র সম্পাদিত, বাউল-লালন-রবীন্দ্র, কলকাতা, ১৯৯৫, পৃ. ১০৫); লালন-গীতিকা, পৃ. ৫৫ (এখানে সঞ্চারীর ৩য় চরণে ‘আমার এই আদলা দশা।‘ — এরূপ কথান্তর আছে।)
কি এক অচিন পাখী পুষিলাম খাঁচায়
- Sub Title: না হল জনম-ভরে তার পরিচয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 83
বাউল গান এর নতুন প্রবন্ধ
ক্ষম অপরাধ ওহে দীননাথ
- Sub Title: কেশে ধরে আমায় লাগাও কিনারে
পাগল যে তুই, কণ্ঠ ভরে
- Sub Title: জানিয়ে দে তাই সাহস করে
সামান্যে কি সে ধন পাবে
- Sub Title: দীনের অধীন হয়ে সাধিতে হবে
কতোজন ঘুরছে আশাতে
- Sub Title: খুঁজে পেলাম না এই জগতে
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও
- Sub Title: সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও
বেঁজো নারীর ছেলে ম’লো এ কী হলো দায়
- Sub Title: মরা ছেলের কান্না দেখে মোল্লাজী ডরায়
বিষামৃত আছে রে মাখাজোখা
- Sub Title: কেউ জানেনা কেউ শোনেনা
কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়
- Sub Title: সখী গো তোরা সব সখীগণ যা লো বনে বনে
এসো হে গৃহদেবতা
- Sub Title: এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র
সেদিনো প্রভাতে রাতুল শোভাতে
- Sub Title: হেসেছে বুকে মোর চারু-হাসিনী
রে মন কী রসে ভুলিয়াছো
- Sub Title: অসার সংসারে আশা
মাঝি ভাই উজান চালাও তরী
- Sub Title: তরী
বাংলা
English 
Comments