“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভজ মুর্শিদের কদম এই বেলা
ভজ মুর্শিদের কদম এই বেলা
  • Sub Title: চার পেয়ালা হৃৎকমলা

ভজ মুর্শিদের কদম এই বেলা।
চার পেয়ালা হৃৎকমলা
ক্রমে হবে উজালা।।

নবিজীর খানদানেতে
পেয়ালা চারিমতে
জেনে নাও দিন থাকিতে
ওরে আমার মন ভোলা।।

কোথারে আবহায়াত নদী
ধারা বয় নিরবধি
সেই ধারা ধরবি যদি
দেখবি অটলের খেলা।।

এপারে কে আনিল
পার কে নেবে বলো
লালন কয় তারে ভুলেও
করো না অবহেলা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে

আনন্দধারা বহিছে ভুবনে

  • Sub Title: দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে

আকাশে বাতাসে

  • Sub Title: চল সাথী উড়ে যাই
তুমি বিনে মনের বেদন কারে কই
তুমি বিনে মনের বেদন কারে কই

তুমি বিনে মনের বেদন কারে কই

  • Sub Title: ভালো মন্দ যা-ই করি তোমার ছাড়া তো অন্যের নই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন