“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হরি কোনটা তোমার আসল নাম
হরি কোনটা তোমার আসল নাম
  • Sub Title: শুধাই তোমারে

হরি কোনটা তোমার আসল নাম
শুধাই তোমারে।
কোন নাম ধরে ডাকলে পরে

পাওয়া যাবে তোমারে।।

তুমি চৈতন্যরূপে
কি থাকো চুপে চেপে
কিবা তুমি বিরূপে
রও অন্ধকূপে
আমি জানতে পারলে সেবাদাসী
হবো হরি এবারে।।

তুমি ব্রজদ্বারের রাম
আর বৃন্দাবনের শ্যাম
শতমুখে শুনি
তুমি সে ভগবান
নামটি তোমার অধর ধরা
কোন নামটি ভক্তের দ্বারে।।

তুমি কোন ভাবেতে
রও কিসে ধেনু চরাও
কখন কোনভাবে থাকো
কোনরূপে আশ্রয়
কোনটি তোমার নামের গুণ হে
প্রকাশিত ঘরে ঘরে।।

তোমার অনন্ত নাম হয়
তুমি কোন জায়গার গোঁসাই
নিরাকারে কি হও তুমি
কোন জায়গার কানাই
ফকির লালন বলে
কাতর দেলে
কোন নাম রয় আমার তরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে
বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে

বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে

  • Sub Title: গুরু গত না হলে প্রেমের প্রেমিক না হলে সে ধন পায় না রে
দুই হাতে- কালের মন্দিরা যে সদাই বাজে
দুই হাতে- কালের মন্দিরা যে সদাই বাজে

দুই হাতে- কালের মন্দিরা যে সদাই বাজে

  • Sub Title: কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

  • Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান রে সবাই টান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন