“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 জান গা মানুষের করণ কিসে হয়
জান গা মানুষের করণ কিসে হয়
  • Sub Title: ভুল না মন বৈদিক রাগের ভোলে

জান গা মানুষের করণ কিসে হয়।
ভুল না মন বৈদিক রাগের ভোলে
অনুরাগের ঘরে বয়।।

ভাটি স্রোত যার বহে উজান
তাইতে কি হয় মানুষের করণ
পরশনে না হইলে মন
দর্শনে কি হয়।।

টলটল করণ যাহার
পরশগুণ কই মেলে তাহার
গুরু শিষ্য যুগ যুগান্তর
ফাঁকে ফাঁকে রয়।।

লোহা সোনা পরশ পরশে
যে করণ তেমনি সে
লালন বলে হল দিশে
জর জ্বালা যায়।।

————
বাউল কবি লালন শাহ, পৃ. ৩০৩-০৪
‘লালন-গীতিকা’য় ধুয়ার ২য় চরণে “ভুল না মন বৈদিক ভোলো/রাগের ঘরে রায়” ও অন্তরায় ১ম চরণে “ভাটির সোঁত যার ফেরে উজান”-এরূপ কথাস্তর আছে। পৃ. ৪৯-৫০।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আর তো নিশি নাই গো সখী
আর তো নিশি নাই গো সখী

আর তো নিশি নাই গো সখী

  • Sub Title: আইলায় না আইলায় না বন্ধু রঙ্গিয়া কানাই ধু
অকূল নদীর ঢেউ দেখে ডরাই
অকূল নদীর ঢেউ দেখে ডরাই

অকূল নদীর ঢেউ দেখে ডরাই

  • Sub Title: অসময় ধরিলাম পাড়ি আকাশেতে বেলা নাই
আজ দখিন-বাতাসে নাম-না-জানা
আজ দখিন-বাতাসে নাম-না-জানা

আজ দখিন-বাতাসে নাম-না-জানা

  • Sub Title: নাম-না-জানা কোন্ বনফুল ফুটল বনের ঘাসে
সে কোন্ পাগল যায় পথে তোর
সে কোন্ পাগল যায় পথে তোর

সে কোন্ পাগল যায় পথে তোর

  • Sub Title: তারে ডাকিস নে ডাকিস নে তোর আঙিনাতে
শুন মনোচোরের বাঁশি করিরে মানা
শুন মনোচোরের বাঁশি করিরে মানা

শুন মনোচোরের বাঁশি করিরে মানা

  • Sub Title: মোহন মধুর স্বরে রে বাঁশি আর বেইজনা ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন