“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

না হলে মন সরলা কি ধন মেলে
না হলে মন সরলা কি ধন মেলে
  • Sub Title: কোথায় ঢুঁড়ি

না হলে মন সরলা কী ধন মেলে
কোথায় ঢুঁড়ি।
হাতে হাতে বেড়াও কেবল

তওবা পড়ে।।

মুখে যে পড়ে কালাম, তারই সুনাম
হুজুর বারে;
যার মন খাঁটি নয়, বাঁধলে কী হয়
বনে কুঁড়ে।।

মক্কা মদিনা যাবি, ধাক্কা খাবি
মন না মুড়ে,
হাজী নাম পাড়ালি কেবল
জগৎ জুড়ে।।

মনি যার হয়েছে খাঁটি, মুখে যদি
গলদ পড়ে,
খোদা তাতে নারাজ নয়রে
লালন ভেড়ে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজু সখি মুহু মুহু
আজু সখি মুহু মুহু

আজু সখি মুহু মুহু

  • Sub Title: কুঞ্জবনে দুঁহু দুঁহু দোঁহার পানে চায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন