“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভুলবো না ভুলবো না বলি কাজের বেলায় ঠিক থাকে না
ভুলবো না ভুলবো না বলি কাজের বেলায় ঠিক থাকে না
  • Sub Title: আমি বলি ভুলবো নারে, স্বভাবে ছাড়ে না মোরে

ভুলবো না ভুলবো না বলি কাজের বেলায় ঠিক থাকে না।
আমি বলি ভুলবো নারে, স্বভাবে ছাড়ে না মোরে
কটাক্ষে মন পাগল করে

দিব্যজ্ঞানে দেয়রে হানা।।

সঙ্গগুণে রঙ্গ ধরে, জানলাম কার্য অনুসারে
কুসঙ্গে সম্বন্ধ জুড়ে, সুমতি মোর গেলো ছেড়ে
খাবি খেলাম অথৈ পড়ে
এ লজ্জা ধুলে তো যায় না।।

যে চোরের দায় দেশান্তরী, সে চোর দেখি সঙ্গধারী
মদনরাজার ডঙ্কা ভারি, কামজ্বালা দেয় অন্তপুরী
ভুলে যায় মোর মন কাণ্ডারী
কী করবে গুণ অর্জনা।।

রঙ্গে মেতে সঙ সাজিয়ে, বসি আছি মগ্ন হয়ে
সুসঙ্গের সম্বন্ধ জুড়ে, জানতাম যদি সুসঙ্গেরে
লালন বলে তবে কিরে
ছ্যাঁচড়ে মারে মালখানা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 আপনারে আপনি চেনা যদি যায়
আপনারে আপনি চেনা যদি যায়

আপনারে আপনি চেনা যদি যায়

  • Sub Title: তবে তারে চিনতে পারি সেই পরিচয়
নাম সাধন বিফল বরজোখ বিনে
নাম সাধন বিফল বরজোখ বিনে

নাম সাধন বিফল বরজোখ বিনে

  • Sub Title: এখানে সেখানে বরজোখ মূল ঠিকানা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন