“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভবে এসে ভাবছি বসে
ভবে এসে ভাবছি বসে
  • Sub Title: হারা হলাম বুদ্ধিবল

ভবে এসে ভাবছি বসে
হারা হলাম বুদ্ধিবল।
বারো তাল উদয় হলো

আমি নাচি কোন্ তাল।।

কেউ বলে শেরেক ছাড়ো
রোজা করো নামাজ পড়ো
কেহ তার দেয় ইশারা
পাবা বেহেস্তের ফল।

কেউ বলে খ্রিষ্টানী
ওই ধর্ম সত্য জানি
কই খোদা ভজিবে সদা
মুক্তি পাবি পরকাল।।

কেহ তো বলছে পিছে
ও তোর সকলই মিছে
বাপদাদায় যে চাল চলেছে
চলরে ভেড়ো মেনে চল।।

না হলো শরিয়তী
হলো মারেফতী
লালন বলে কলিকালে
হতে হবে খৎনার হাল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সরল হয়ে করবি কবে ফকিরি
সরল হয়ে করবি কবে ফকিরি

সরল হয়ে করবি কবে ফকিরি

  • Sub Title: দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি
কই গো মাধবীলতা বল গো ললিতে
কই গো মাধবীলতা বল গো ললিতে

কই গো মাধবীলতা বল গো ললিতে

  • Sub Title: বন্ধু কোন বনে চড়াইয়াছে ধেনুগণ গো ললিতে
কালায় মরে করিয়াছে ডাকাতি গো
কালায় মরে করিয়াছে ডাকাতি গো

কালায় মরে করিয়াছে ডাকাতি গো

  • Sub Title: কালায় দেহের মাঝে সিদ বসাইয়া জ্বালায় প্রেমের বাতি গো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন