“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সাঁইয়ের লীলে বুঝবি ক্ষেপা কেমন করে
সাঁইয়ের লীলে বুঝবি ক্ষেপা কেমন করে
  • Sub Title: লীলে যার নাইরে সীমা

সাঁইয়ের লীলে বুঝবি ক্ষেপা কেমন করে।
লীলে যার নাইরে সীমা
কোনখানে কীরূপ ধরে।।

আপনি ঘরে সে আপনি ঘরী
আপনি করে রসের চুরি
ঘরে ঘরে;
ওসে আপনি করে ম্যাজেস্টারী
আবার আপনি বেড়ায় বেড়ী পরে।।

গঙ্গায় রইলে গঙ্গাজল হয়।
গর্তে গেলে কূপজল কয়
বেদ বিচারে;
তমনি সাঁইর বিভিন্ন নাম
জানায় পাত্র অনুসারে।।

একে বয় অনন্তধারা
তুমিআমি নাম বেওয়া
ভবের পরে;
অধীন লালন বলে কেবা আমি
জানলে ধাঁধা যেত দূরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজি রাজ-আসনে তোমারে
আজি রাজ-আসনে তোমারে

আজি রাজ-আসনে তোমারে

  • Sub Title: সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে
না ঘুচিলে মনের ময়লা
না ঘুচিলে মনের ময়লা

না ঘুচিলে মনের ময়লা

  • Sub Title: সেই সত্যপথে না যায় চলা

ট্যাংরা তবু কাটোন যায়

  • Sub Title: মাগুর মাছে ক্যাতক্যাতায়
গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে
গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে

গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে

  • Sub Title: একে জীৰ্ণ তরী তাহে তুফান ভারি ঢেউ দেইখে প্ৰাণ কাঁপে ডরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন