“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনের মানুষ চিনলাম না রে
মনের মানুষ চিনলাম না রে
  • Sub Title: পেতাম যদি মনের মানুষ সাধিতাম তার চরণ ধরে

মনের মানুষ চিনলাম না রে।
পেতাম যদি মনের মানুষ সাধিতাম তার চরণ ধরে।।

সাধুর হাটে কাচারি হয়
অধ মুণ্ডে ঘুরে বেড়ায়
ছয়জনা মিশতে না দেয়
মনের মানুষ ধরি কী করে।।

আরজ আমার সাধুর হাটে
মানুষ হয়ে মানুষ কাটে
তাহার বাস কাহার নিকটে
সৃষ্টি করলে কী প্রকারে।।

লালন বলে ভেবে দেখি
কেবল তোমার ফাকাফাকি
চাতুরী জুড়েছ নাকি
আছি তোমার আশা করে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন