“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

না ছিল আসমান জমিন পবনপানি
না ছিল আসমান জমিন পবনপানি
  • Sub Title: সাঁই তখন নিরাকারে

না ছিল আসমান জমিন পবনপানি
সাঁই তখন নিরাকারে।
এলাহি আল আলমিন, সিদরাতুল একিন

কুদরতি গাছ পয়দা করে।।

গাছের ছিলো চার ডাল
হলো হাজার সাল
এক এক ডাল, কি হাল
ছিলো তাঁর এতোই দূরে।।

সত্তর হাজার সাল ধরে
গাছের ‘পরে সাধন করে
বারিতলায় হুকুম হলো, নূর ঝরিল
ঝরিয়ে দুনিয়া সৃষ্টি করে।।

এইদিন সাঁই ডিম্বুভরে
ভেসেছিলো নৈরাকারে
লালন বলে হায় কী খেলা, কাদের মাওলা
করেছে লীলা অপার পারে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওগো নদী, আপন বেগে পাগল-পারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা

ওগো নদী, আপন বেগে পাগল-পারা

  • Sub Title: আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন