প্রেমের ভাব জেনেছে যারা
গুরু রূপে নয়ন দিয়া
হয়েছে আত্মহারা।।সখ্য শান্ত দাস্য প্রেমে
বাৎসল্য আর মধুর প্রেমে
পঞ্চতত্ত্ব পঞ্চ প্রেমে
বচ্ছে শত ধারা।।পঞ্চানন খায় ধুতরা
ঘটা হয়ে মাতোয়ারা।।তারা মুখে বলে রাম, হরি-রাম
ঐ প্রেমের পথিক যারা।।খেয়ে তার নামের সুধা
খেলে যায় ভব ক্ষুধা
কখনও গরল-সুধা
পান করে না তারা।।সদায় থাকে নিষ্ঠা রতি
হয়ে মরার মরা।
কত মণি-মুক্তা রত্ন-হীরা
অর্থলোভী লায়েক যারা।।প্রেম-শক্তি চতুর্দলে
কুম্ভকে উঠায় ঠেলে
প্রেম-শক্তির বাহুবলে
উজান ধরায় তারা।।শতদল লঙ্ঘন করে
সহস্তে কায় যারা।
লালনের এই ফলাফল
আসা-যাওয়ার কর্মসার।।——
হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৬২-৬৩; ৭ম খণ্ড, পৃষ্ঠা ৩৬৫-৬৬
গানটির স্তবক-বিন্যাস সম্পূর্ণ অভিনব। লালনের গানে সচরাচর তা দেখা যায় না।
প্রেমের ভাব জেনেছে যারা গুরু রূপে নয়ন দিয়া
- Sub Title: গুরু রূপে নয়ন দিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 75
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঐ বাজে কুলনাশার বাঁশি
- Sub Title: বাঁশি শুনিয়া শ্রবণে মন কইলা উদাসী গো চি
মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি
- Sub Title: পরের ভানা ভানতে ভানতে নিজের ঘরে নাই খুরাকি
কৃষ্ণকলি আমি তারেই বলি
- Sub Title: মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ
দেখা যদি দিলে ছেড়ো না আর, আমি অতি দীনহীন
- Sub Title: নাহি কি হেথা পাপ মোহ বিপদরাশি
শ্যাম জানি কই রইল গো
- Sub Title: শ্যামরূপে মন নিল প্ৰাণ নিল
ফুলটি ঝরে গেছে রে
- Sub Title: বুঝি সে উষার আলো উষার দেশে চলে গেছে
দয়াল নিতাই কারো ফেলে যাবে না
- Sub Title: ধরো চরণ ছেড়ো না
যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
- Sub Title: পয়লা ফাগুনে আইলো ধলের মেলা
আয় দেখে যা নতুন ভাব এনে গোরা
- Sub Title: মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা
খুঁজিয়া পাইলাম না রে বন্ধু তুমি কোথায় থাক
- Sub Title: আমি তোমায় দেখতে নারি তুমি আমায় দেখ রে বন্ধু
আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল
- Sub Title: সদা করছি টলোমল
ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে
- Sub Title: ডাকিতে এসেছি তাই চলো ত্বরা ক’রে
বাংলা
English 
Comments