“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সূর্যের সুসঙ্গে কমল
সূর্যের সুসঙ্গে কমল
  • Sub Title: জানিসনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা

সূর্যের সুসঙ্গে কমল কেমনে হয় প্রেমযুগল
জানিসনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা
নীচে পদ্মে চরকবানে

যুগল মিলন চাঁদ চকোরা॥

স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ নাহি নাহি রে নপুংসক সেহি
যে লিঙ্গ ব্রহ্মাণ্ডের উপর কি দিব তুলনা তাহার
রসিক জানা জানছে এবার
অরসিকে চমৎকারা॥

সামর্থেরে পূর্ণ জেনে বসে আছো সেই গুমানে
যে রতিতে জন্মে মতি সে রতির কেমন আকৃতি
যারে বলে সুধার পতি
স্ত্রীলোকেরই সেই নিহারা॥

শোণিত শুক্র চম্পাকলি কোন স্বরূপ কাহারে বলি
ভৃঙ্গ রূপে করো নিরূপন চম্পাকলি অলি যে জন
ভাবানুসারে কহে লালন
কিসে তারে যাবে ধরা॥

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

প্ৰাণে মরি সহচরী
প্ৰাণে মরি সহচরী

প্ৰাণে মরি সহচরী

  • Sub Title: অবলা সরলা কুলের কুলবালা প্ৰেম করিয়া জ্বালা হইল

লাল পাহাড়ির দেশে যা

  • Sub Title: ও নাগর ইক্কেবারে মানাইছেনা রে
 এমন সৌভাগ্য আমার কবে হবে
এমন সৌভাগ্য আমার কবে হবে

এমন সৌভাগ্য আমার কবে হবে

  • Sub Title: দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন