গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
কিসের আবার ভজন সাধন লোক-জানিত করে।।বকের ধরন করণ তাহার হয়
দিক ছাড়া তার নিরিখ সদায়
ও সে পলকভরে নিরিখ ধরে
যায় সে ভবপারে।।জ্যান্তে গুরু না পেলাম হেথা
ম'লে পায় সে কথার কথা
সাধক জানে গুরু মিলে না যথাতথা
সদায় দেখে ভজে তারে।।গুরু-ভক্তের তুল্য দেব কি
যে ভক্তিতে সাঁই থাকে রাজি
লালন বলে, গুরু রূপে
নি-রূপ মানুষ ফেরে।।————
লালন-গীতিকা, পৃ. ৮৮
গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
- Sub Title: কিসের আবার ভজন সাধন লোক-জানিত করে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 78
বাউল গান এর নতুন প্রবন্ধ
কহ প্রিয়ে, কেমন এ রাতি কাটাই
- Sub Title: কহিতে শরমে বাধে তামুক যে নাই
সজনী গো, আমারে বন্ধুর মনে নাই
- Sub Title: আমি সারা নিশি কান্দিয়া পোষাই
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন
- Sub Title: কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন
নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর লাগে
- Sub Title: শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে আহা
আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা
- Sub Title: সুখবসন্ত সুখের কালে শান্তি তো দিলায় না রে
দারুণ দুর্ভিক্ষের আগুন
- Sub Title: লাগলো কলিজায় রে
কৃপা কইরে আইস আসরে গৌরমণি
- Sub Title: আমি কোন্ সাধনে তোমায় পাব সাধনা জানি না
পথে যেতে তোমার সাথে সাথে মিলন হল দিনের শেষে
- Sub Title: দেখতে গিয়ে সাঁঝের আলো মিলিয়ে গেল এক নিমেষে
মোর পুষ্প-পাগল মাধবী কুঞ্জে
- Sub Title: এই তো প্রথম মধুপ গুঞ্জে
মনের দুঃখে পরান যায় ফাটিয়া
- Sub Title: প্ৰাণবন্ধু আইল না গো কী দোষ পাইয়া
যদি ভরিয়া লইবে কুম্ভ এসো ওগো
- Sub Title: হৃদয়নীরে
অতীত বর্তমানে কি আর মিল আছে
- Sub Title: নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরছে সব স্বার্থের পাছে
বাংলা
English 
Comments