রূপের ঘরে
অটল রূপ বিহারেচেয়ে দেখ না তোরা।
ফণি-মণি জিনি
রূপের বাখানি
দুই রূপে আছে সেই রূপ হলকরা।
যেজন অনুরাগী হয়
রাগের দেশে যায়
রাগের তালা খুলে সেরূপ দেখতে পায়।
রাগেরি করণ
বিধি-বিস্মরণ
নিত্য লীলার উপর রাগ নেহারা।
ও সে অটল রূপ সাঁই
ভেবে দেখ তাই
সে রূপের কভু লীলা নিত্য নাই।
যেজন পঞ্চতত্ত্ব ভজে
লীলারূপে মজে
সেকি জানে অটল রূপ কি ধারা।
আছে রূপের দরজায়
শ্রীরূপ মহাশয়
রূপের তালা-ছোড়ান তার হাতে সদায়।
যেজন শ্রীরূপগত হবে
তালার ছোড়ান পাবে
অধীন লালন বলে, অধর ধরবে তারা।।————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২২৭; লালন-গীতিকা, পৃ. ৯৩, ৩১৩; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৮৩ ( উভয় গ্রন্থে শব্দগত সামান্য কথান্তর আছে।); বাউল কবি লালন শাহ, পৃ. ২৯২ (স্তবকের স্থান-বদল হয়েছে এবং শব্দগত কিছু কথান্তর আছে।) মুহম্মদ মনসুরউদ্দীন বঙ্গবাণী, অগ্রহায়ণ ১৩৩৩ সংখ্যায় গানটি প্রকাশ করেন। একই গান হারামণি, ১ম খণ্ডেও প্রকাশ করেন। এখানে একটি স্তবকের স্থানান্তর হয়েছে। কিছু চরণে পাঠভেদ আছে। ‘সে রূপের কভু লীলা নিত্য নাই।’ স্থলে “নিত্য লীলা কভু সে রূপের নাই।” লেখা হয়েছে। ‘রাগেরি করণ’ স্থলে ‘মহা রাগেরই কারণ’ এবং ‘তালা-ছোড়ান’ স্থলে ‘তালাচাবি’ কথান্তর আছে।– হারামণি, ১ম খণ্ড, পৃ ৩৭-৩৮। এরূপ আঙ্গিকে লালনের রচিত কমই গান আছে। এখানে অন্য স্তবকের মতো ধুয়ার পঙক্তি ছয়। ছোট ছোট পঙক্তিতে অত্যমিল দিয়ে নাচের দোলা সৃষ্টি করা হয়েছে।
রূপের ঘরে অটল রূপ বিহারে
- Sub Title: অটল রূপ বিহারে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 67
বাউল গান এর নতুন প্রবন্ধ
সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে
- Sub Title: কে তারে বাঁধন অকারণে
দেল-কেতাব খুঁজে দেখ রে মমিন চাঁদ
- Sub Title: রে মমিন চাঁদ;
সে-প্রেম জানে কি সবাই
- Sub Title: যে-প্রেমে সেই লীলাখেলা ব্রজগোপীর আশ্রয়
অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
- Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শাস্তিপুর ভাসিয়াছে চি
ভোলো অতীত-স্মৃতি ভোলো কালা
- Sub Title: কী হবে কুড়ায়ে এ ছিন্ন মালা
বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা
- Sub Title: বইল প্রাণে দখিন-হাওয়া আগুন-জ্বালা
কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী
- Sub Title: যৌবন সময় প্রাণের বন্ধু হলো দেশান্তরী রে
নাইয়া রে আমি নদীর কূল পাইলাম না
- Sub Title: কালামেঘে সাজ কইরাছে পরান যে আর মানে না
পথ চলিতে যদি চকিতে
- Sub Title: কভু দেখা হয় পরান-প্রিয়!
বন্ধু যদি হইত বাতাস
- Sub Title: সর্বদায় লাগিত অঙ্গে
শুনি ঘাড়ের উপরে মানুষ
- Sub Title: মুর্শিদরূপে রয়েছে
বাংলা
English 
Comments