“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

করে কামসাগরে এই কামনা
করে কামসাগরে এই কামনা
  • Sub Title: দান করিয়ে মধু কুলের কুলবধূ

করে কামসাগরে এই কামনা।
দান করিয়ে মধু কুলের কুলবধূ
পেয়েছে বধু কেলে সোনা।।

করে কঠোর ব্রত ক্ষীরোদার কূলে
কুল ভাসিয়ে দিয়েছে অকূলে
সেই কুলের কাঁটা, করিলে যে কুলটা
গোপী কুলের যতো ব্রজনা।।

গেলো গেলো কুল করিলে ভুল
অকুল পাথারে ভাসায়ে দু’কুল
কেঁদে হয় আকুল, পেলো না সে কুল
কুলে এসে কুল ধ্বংস করো না
করিয়ে ঘটা বাঁধাইলে যে ল্যাটা
এখন সবাই মারে তোরে ঝাঁটা
তাই লালন ভণে মরেছে বধু নিজগুণে
কুল ভেঙে অকুলে যেয়ে করলো মহাঘটনা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভব সিন্ধু পার হবে যদি মন আয়
ভব সিন্ধু পার হবে যদি মন আয়

ভব সিন্ধু পার হবে যদি মন আয়

  • Sub Title: মোহনীরে নামের তরী কান্ডারী অদ্বৈত নিতাই ধু
ব্রজ লীলে একী লীলে
ব্রজ লীলে একী লীলে

ব্রজ লীলে একী লীলে

  • Sub Title: কৃষ্ণ গোপী কারে জানাইলে
আব-হায়াতের নদী কোনখানে
আব-হায়াতের নদী কোনখানে

আব-হায়াতের নদী কোনখানে

  • Sub Title: আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে
এসো বঁধূ ফিরে এসো
এসো বঁধূ ফিরে এসো

এসো বঁধূ ফিরে এসো

  • Sub Title: দিব ও-চরণে ডারি’ মোর তনু মন প্রাণ
যার নয়নে নয়ন চিনেছে
যার নয়নে নয়ন চিনেছে

যার নয়নে নয়ন চিনেছে

  • Sub Title: ও তার প্রভেদ কিবা রয়েছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন