“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সাধ মেটে না...
সাধ মেটে না...
  • Sub Title: হারা হলাম দিশে

আমার সাধ মেটে না লাঙ্গল চষে
হারা হলাম দিশে
জমি করব আবাদ ঘটে বিবাদ

দুপুরে ডাকিনী পুষে।।

পালে ছিল ছয়টা এঁড়ে
দুটো কানা দুটো খোঁড়া
আর দুটো গড়ে,
তাঁদের ধাক্কা দিলে হুক্কা ছাড়ে
কখন যেন সর্বনাশে।।

জমি করি পদ্মবিলে
মন মাতঙ্গ কাম শরীলে
জমি গেল কসে,
জমির বাঁধ বনিয়াদ ভেসে গেল
কাঁদি জমির কুলে বসে।।

সুইলিশ লোহার অস্ত্রখানি
ধার ওঠে না বসে গুনি
টান দিয়ে যায় খসে,
ফকির লালন বলে না পাকাল দিলে
সে অস্ত্র কি আসে বশে।।

শিল্পীঃ- সমীর বাউল

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

গোপনে রয়েছে খোদা তারে চেন নি
গোপনে রয়েছে খোদা তারে চেন নি

গোপনে রয়েছে খোদা তারে চেন নি

  • Sub Title: কাম গোপন প্রেম গোপন লীলা নিত্য গোপন
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়

দ্বিতলে চাঁদ

  • Sub Title: অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
 কে বুঝিতে পারে কুদরতি
কে বুঝিতে পারে কুদরতি

কে বুঝিতে পারে কুদরতি

  • Sub Title: সে যে আপনি জাগে আপনি ঘুমায়
আমি কার ছায়ায় দাঁড়াই বলো
আমি কার ছায়ায় দাঁড়াই বলো

আমি কার ছায়ায় দাঁড়াই বলো

  • Sub Title: হায়রে বিধি মোর কপালে কি ইহাই ছিলো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন