“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সে প্রেম গুরু জানাও আমায়
সে প্রেম গুরু জানাও আমায়
  • Sub Title: আমার মনের কৈতব-আদি

সে প্রেম গুরু জানাও আমায়।
আমার মনের কৈতব-আদি
যাতে ঘুচে যায়।।

দাসীকে আজ নিদয় হয়ো না
দাও হে কিঞ্চিত প্রেম-উপাসনা
ব্রজের জলদ কালো
গৌরাঙ্গ হলো
কোন প্রেম সেধে সে বাঁকা শ্যামরায়।।

পুরুষ কোন দিন সহজ ঘটে
তাই জানলে সন্দ যায় মিটে
তবে তো জানি
প্রেমের করণি
সহজে সহজে লেনাদেনা হয়।।

কোন প্রেমে বশ গোপীর দ্বারে
কোন প্রেমে শ্যাম রাধার পা ধরে
বলো বুঝায়ে (তাই)
হে গুরু গোসাঁই
দীন অধীন লালন বিনয় করে কয়।।

——————
লালন গীতিকা, পৃষ্ঠা ১১০-১১
কথান্তর :
সেi প্রেম গুরু জানাও আমায়।
আমার মনের কৈতব-আদি ঘুচে যায়।।

পুরুষ কোন দিন সহজ ঘটে
শুনলে মনের শঙ্কা যায় মিটে
ব্রজের জলদ-কালো
গৌরাঙ্গ হলো
কোন প্রেম সাধনে বাঁকা শ্যামরায়।।

কোন প্রেমে বশ গোপীর দ্বারে
কোন প্রেমে শ্যাম রাধার পা ধরে
বলো বলো তাই
হে গুরু গোসাঁই
দীন অধীন লালন বিনয় করে কয়।। – বাউল কবি লালন শাহ, পৃষ্ঠা ২৯৫
স্পষ্টত গানটিতে অন্তরা ও সঞ্চারীর মিশ্রণে একটি স্তবক তৈরি হয়েছে। এ পাঠ গ্রহণযোগ্য নয়।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বিশাখে কি রূপ দেখালে চিত্রপটে
বিশাখে কি রূপ দেখালে চিত্রপটে

বিশাখে কি রূপ দেখালে চিত্রপটে

  • Sub Title: পট দেখিয়ে মন ভুলিল আবার কে গো বংশী নাটে চি
সই গো আমি রইলাম কার আশায়
সই গো আমি রইলাম কার আশায়

সই গো আমি রইলাম কার আশায়

  • Sub Title: পাষাণে বান্ধিছে হিয়া দারুণ কালায়
আরব দেশে ফুটছে ফুল
আরব দেশে ফুটছে ফুল

আরব দেশে ফুটছে ফুল

  • Sub Title: শেষ নবি মোহাম্মদ রাসুল
বন্ধু সর সর
বন্ধু সর সর

বন্ধু সর সর

  • Sub Title: পন্থের মধ্যে বাঁকা কুড়ি কেন এমন কর
খবর রাখনি
খবর রাখনি

খবর রাখনি

  • Sub Title: উন্দুরে লাগাইছে শয়তানি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন