“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 একদিন পরের কথা ভাবলি নারে
একদিন পরের কথা ভাবলি নারে
  • Sub Title: পার হবি হীরের সাঁকো কেমন করে

একদিন পরের কথা ভাবলি নারে।
পার হবি হীরের সাঁকো কেমন করে।।

এক দমের ভরসা নাই
কখন কি করবে রে ভাই
তখন কার দিবে দোহাই
কারাগারে।।

বিনা কড়ির সদাই কেনা
মুখে সাঁইর নাম জপ না
তাতে কি আলস্যপনা
দেখি তারে।।

ভাসাও অনুরাগ-তরী
বসাও মুর্শিদ কাণ্ডারী
লালন কয়, সেই সে পাড়ি
যাবে সেরে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩৩-৩৪
‘বাউল কবি লালন শাহ গ্রন্থে’ অন্তরা ও সঞ্চার স্থান-বদল হয়েছে। ধুয়ার ১ম চরণে ‘কথা’ স্থলে ভাবনা কথাস্তর আছে। স্তবকেও ভাষার ভিন্নতা আছে। যেমন
সঞ্চারী
বিনা কড়ির বেচাকেনা
মুখে আল্লার নাম জপ না
তাতে কি আলমপনা
দেখি তোরে।।

আভোগ
অনুরাগে সাজাও তর
মুরশিদ কর কাণ্ডারী
লালন কয়, যার যার পাড়ি
যাও না সেরে।। – পৃষ্ঠা ১৬৪
বস্তুত স্তবকগুলোতে হস্তক্ষেপ হয়েছে। সাঁইর স্থলে আল্লার, আলস্যপনা স্থলে আলমপনা শব্দ দ্বারা ইসলামি ভাব আরোপ করা হয়েছে। মৌখিক ধারার সাহিত্যে এ ধরণের পরিবর্তন হয়ে থাকে। স্থান কাল-পাত্রের প্রভাবে এরূপটি হয়। ‘হারামণি’ ৭ম খণ্ডে গানটি আরও শিথিল রূপে সংকলিত হয়েছে। যথা
সঞ্চারী
দীন কড়ির সদাই বেনা
শুধু কেবল নাম জপ না
তাতে কেন অলসপনা
দেখি তোরে।। – পৃ. ১১

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

কতোজন ঘুরছে আশাতে
কতোজন ঘুরছে আশাতে

কতোজন ঘুরছে আশাতে

  • Sub Title: খুঁজে পেলাম না এই জগতে
 চেয়ে দেখনা রে মন দিব্যনজরে
চেয়ে দেখনা রে মন দিব্যনজরে

চেয়ে দেখনা রে মন দিব্যনজরে

  • Sub Title: চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে
 কিবা শোভা দ্বিদলের ‘পরে
কিবা শোভা দ্বিদলের ‘পরে

কিবা শোভা দ্বিদলের ‘পরে

  • Sub Title: এক রাশ মণি-মাণিক্যের রূপ ঝলক মারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন