“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে তোমারে এ বেশ ভূষণ
কে তোমারে এ বেশ ভূষণ
  • Sub Title: Who had dressed you like this?

কে তোমারে এ বেশ ভূষণ পরাইলো বলো শুনি
জিন্দা দেহে মুরদার বসন
খিলকা তাজ আর ডোর কোপিনী।।

জিন্দা মরার পোশাক পরা
আপন ছুরাতে আপনি সারা
ভব লোককে ধ্বংস করা
দেখি অসম্ভব করনী।।

মরণের আগে যে মরে
সমনে ছোঁবে না তাঁরে
শুনেছি সাধুর দ্বারে
তাই বুঝি করেছ ধনী।।

সেজেছ সাজ ভালই তরো
মরে যদি বাঁচতে পারো
লালন বলে যদি ফেরো
দুকূল হবে অপমানি।।

শিল্পীঃ মামুন নদীয়া (Mamun Nodia) :

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়

মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়

  • Sub Title: যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন