“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গুরুকে ভজনা করো মন ভ্রান্ত হয়ো না
গুরুকে ভজনা করো মন ভ্রান্ত হয়ো না
  • Sub Title: সদাই থেকো সচেতনে

গুরুকে ভজনা কারো মন ভ্রান্ত হয়ো না।
সদাই থেকো সচেতনে
অচেতনে ঘুম যেও না।।

ব্যাধে যখন পাখি ধরতে যায়
নয়ন তাঁর উর্ধ্বপানে রয়
এক নিরিখে চেয়ে থাকে পলক না ফিরায়।
আঁখি নড়লে পাখি যাবে,
নয়নে পলক মেরো না।।

ছিদ্র কুম্ভে জল আনিতে যায়
তাতে জল কি মতে রয়
আসাযাওয়ায় দেরী হলে পিপাসায় প্রাণ যায়।
মন তোর আসাযাওয়ায় দিন ফুরালো,
গুরুমতি ঠিক হলো না।।

নারকেলে জলের সঞ্চার
ও তাঁর আচার কি ব্যবহার
ওসে রসে পরিপূর্ণ দেখতে চমৎকার
গোপনে গোপীকা ভজন যার
সেই জানে মর্মসার;
লালন কয় মন দেহের খবর নিলে না।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে

গৌর চাঁদ

  • Sub Title: কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
জানো নারে পরমকারণ
জানো নারে পরমকারণ

জানো নারে পরমকারণ

  • Sub Title: শ্যামা শূদ্রমেয়ে নয়
 আপন মনের গুণে সকলি হয়
আপন মনের গুণে সকলি হয়

আপন মনের গুণে সকলি হয়

  • Sub Title: (ও সে) পিড়েয় বসে পেড়োর খবর পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন