“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 যাব রে এ স্বরূপ কোন পথে
যাব রে এ স্বরূপ কোন পথে
  • Sub Title: স্বরূপ আয় রে আয়, এসে আমায়

যাব রে এ স্বরূপ কোন পথে।
স্বরূপ আয় রে আয়, এসে আমায়

ব্রজের পথ বলে দেয়।
যার জন্যে ঝরে নয়ন
তারে কোথা পাব এখন
যাব আমি শ্রীবৃন্দাবন
পথ না পারি আর চিনিতে।
দেখবো সেই সুন্দর কুমার
মনে সাধ হয়রে আমার
মিনতি করি তোমার
সেই পথের উদ্দিশ জানিতে।
একবার সেই গোকুলের চাঁদ
দেখলে জুড়াই মোর নয়ন-চাঁদ
লালন বলে, গৌরাঙ্গ ঐ রূপ-চাঁদ
কেঁদে আকুল হই চিতে৷।
————
লালন-গীতিকা, পৃ. ২২৮

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ত্রিবেণীয়ার গাঙে
ত্রিবেণীয়ার গাঙে

ত্রিবেণীয়ার গাঙে

  • Sub Title: ভাঙা নাও বাইতে দিলে রঙ্গে
জলধারা দেও গো সখী মাথে
জলধারা দেও গো সখী মাথে

জলধারা দেও গো সখী মাথে

  • Sub Title: কর্মদোষে পাইলাম না গো শ্ৰী জগন্নাথে
গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো
গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো

গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো

  • Sub Title: ওয়গো রূপে দাসী কইরে সঙ্গে নিতে চায় গো চি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি

  • Sub Title: মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন