“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কয় দমেতে বাজে ঘড়ি কররে ঠিকানা
কয় দমেতে বাজে ঘড়ি কররে ঠিকানা
  • Sub Title: কয় দমে হয় দিন রজনী

কয় দমে বাজে ঘড়ি কররে ঠিকানা।
কয় দমে হয় দিন রজনী
ঘুরনাফিরনা।।

দেহের খবর যে জন করে
আলকবাজী দেখতে পারে
আলক দম হাওয়ায় চলে
কী আজব কারখানা।।

ছয় মহলে ঘড়ি ঘোরে
শব্দ হয় নিঃশব্দের ঘরে
কলকাঠি হয় মনের দ্বারে
দমে আসল বেনা।।

দমের সঙ্গে করো মিলন
অজান খবর জানবিরে মন
বিনয় করে বলছে লালন
ঠিকের ঘর ভুলো না।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 মন আমার আজ পড়লি ফেরে
মন আমার আজ পড়লি ফেরে

মন আমার আজ পড়লি ফেরে

  • Sub Title: দিন দিন তোর পৈতৃক ধন গেল চোরে
মহাসন্ধির উপর ফেরে সে
মহাসন্ধির উপর ফেরে সে

মহাসন্ধির উপর ফেরে সে

  • Sub Title: মন রে ফেরো সদাই যার তল্লাশে
আব-হায়াতের নদী কোনখানে
আব-হায়াতের নদী কোনখানে

আব-হায়াতের নদী কোনখানে

  • Sub Title: আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন