“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 বিষামৃত আছে রে মাখাজোখা
বিষামৃত আছে রে মাখাজোখা
  • Sub Title: কেউ জানেনা কেউ শোনেনা

বিষামৃত আছে রে মাখাজোখা।
কেউ জানেনা কেউ শোনেনা
যায়না জীবের দেলের ধোঁকা।।

হিংসা নিন্দা তমঃ গেলে
আলো হয় তার হৃদকমলে।
অধমে উত্তম মেলে
গুরু যারে হয় সখা।।

মায়ের স্তনে শিশু ছেলে
দুগ্ধ খায় তার দুগ্ধ মেলে।
সেই ধারাতে জোঁক লাগিলে
রক্তনদী পায় দেখা।।

গাভীর ভান্ডে গোরচনা
গাভী তাহার ভেধ জানেনা।
সিরাজ সাঁই কয় লালন কানা
তেমনি একটা বোকা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সাঁই আমার কখন খেলে কোন খেলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা

সাঁই আমার কখন খেলে কোন খেলা

  • Sub Title: জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন