“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাওয়া দমে দেখ তাঁরে আসল বেনা
হাওয়া দমে দেখ তাঁরে আসল বেনা
  • Sub Title: হাওয়া দমে দেখ তাঁরে আসল বেনা

কে বানালো এমন রংমহল খানা
হাওয়া দমে দেখ তাঁরে আসল বেনা।।

বিনা তেলে জ্বলে বাতি
দেখতে যেমন মুক্তামনি
জলময় তাঁর চতুভ্রিতি
মধ্যে থানা।।

তিল পরিমান জায়গা সে যে
হদ্দরূপ তাহার মাঝে
কালায় শোনে আঁধলায় দেখে
ন্যাংড়ার নাচনা।।

যে গড়েছে এ রংমহল
না জানি তাঁর রূপটি কেমন
সিরাজ সাঁই কয় নাই রে লালন
তাঁর তুলনা।।

শিল্পীঃ- শাহনাজ বেলী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সূর্যের সুসঙ্গে কমল
সূর্যের সুসঙ্গে কমল

সূর্যের সুসঙ্গে কমল

  • Sub Title: জানিসনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা
 যে পরশ পরশে, সে পরশ চিনে লে না
যে পরশ পরশে, সে পরশ চিনে লে না

যে পরশ পরশে, সে পরশ চিনে লে না

  • Sub Title: সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন