“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আগে জানলে তোর ভাঙ্গা নায়ে চড়তাম না
আগে জানলে তোর ভাঙ্গা নায়ে চড়তাম না
  • Sub Title: ওরে দূরদেশে পাড়ি ধরতাম না

আগে জানলে তোর ভাঙ্গা নায়ে চড়তাম না।
ওরে দূরদেশে পাড়ি ধরতাম না।।

ছিলো সোনার দাঁড় একখানা
পবনের বৈঠা ময়ূরপঙ্খী নাওখানা
গলুইতে ছিলো ফুল তোলা গহনা
চন্দ্র-সূর্য তাঁর জোস্না।।

ছমছম কলকল দরিয়াতে ওঠে ঢেউ
ওই মাতঙ্গ তুফান দেখে কেউ
দিও না পাড়ি কারণ্য দরিয়ায়
নাও ডুবিলে উপায় কি জানো না।।

একটা ছিদ্র ছিলো বুঝি নায়ের মাঝখানে
উঠলো পানি ভরে নায়ে তুফান তুফানে
যদি যেতো জানা নায়ের ছিদ্র আছে গোপনে
লালন বলে তা হলে নায়ে চড়তাম না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বলি ও ননদী আর দু মুঠো

  • Sub Title: চাল ফেলে দে হাঁড়িতে
কি হেরিলাম গো নদিয়াপুরে
কি হেরিলাম গো নদিয়াপুরে

কি হেরিলাম গো নদিয়াপুরে

  • Sub Title: সোনার বরণ গউরচান দেখলে পরান বিদুরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন