আঁচলা ঝোলা তিলক মালা
মাটির ভাঁড় দিবে হাতে
গৌর কলঙ্কিনী ধনীহসনে লো কোনো মতে।।
মোটা মোটা মালা গলে
তিলক-চন্দন তাঁর কপালে
থাকতে হবে গাছের তলে
মালাতে হবে জল খেতে।।বৃন্দাবনের ন্যাড়ান্যাড়ী
বেড়ায় ব্রজের বাড়ি বাড়ি
তারা যোগাড় করে সেবার কাড়ি
শাক-চচ্চড়ি ওল ভাতে।।গৌর প্রেমের করে আশা
দেখে যা আমাদের দশা
ঘর ছেড়ে জঙ্গলে বাসা
কামড়ায় মশা মাছিতে।।গৌর প্রেম এমনি ধরন
ব্রজগোপীর অকৈতব করণ
সিরাজ সাঁইয়ের চরণ ভুলেরে লালন
বেড়ায় অকুলেতে।।
শিল্পীঃ- ফারুক বাউল
বাংলা
English
