“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এসো হে প্রভু নিরঞ্জন
এসো হে প্রভু নিরঞ্জন
  • Sub Title: এ ভব তরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন

এ ভব তরঙ্গ দেখে
আতঙ্কেতে যায় জীবন
এসো হে প্রভু নিরঞ্জন।।

তুমি ভক্তি তুমি মুক্তি
অনাদির আদ্যশক্তি।
দাও হে আমার ভক্তির শক্তি
যাতে তৃপ্ত হয় ভবজীবন।।

ধ্যান যোগে তোমারে দেখি
তুমি সখা আমি সখী।
মম হৃদয় মন্দিরে থাকি
দাও ঐ রূপ দরশন।।

ত্রিগুনে সৃজিলেন সংসার
লীলা দেখে কয় লালন তার।
ছাদরাতুল মোন্তাহার উপর
নূর তাজেল্লার হয় আসন।।

শিল্পীঃ- ফকীর মান্নান শাহ্‌

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

এমন মানবজনম আর কি হবে
এমন মানবজনম আর কি হবে

এমন মানব জনম আর কি হবে

  • Sub Title: মন যা করো ত্বরায় করো এই ভবে
ভবের গোলা আসমানে
ভবের গোলা আসমানে

ভবের গোলা আসমানে

  • Sub Title: মুক্তামণি বিকিকিনি মহাজন তার কোনখানে
 ফের পলো তোর ফিকিরেতে
ফের পলো তোর ফিকিরেতে

ফের পলো তোর ফিকিরেতে

  • Sub Title: যে ঘাট সারা ফিকির-ফাঁকার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন