“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোরা দেখ না রে মন দিব্যনজরে
তোরা দেখ না রে মন দিব্যনজরে
  • Sub Title: চারিচাঁদ দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে

তোরা দেখ না রে মন দিব্যনজরে।
চারিচাঁদ দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে।।

হলে সে চাঁদের সাধন
অধরচাঁদ হয় দরশন
হয় রে;
ও সে চাঁদেতে চাঁদের আসন
রেখেছে ফিকিরে।।

চাঁদে চাঁদে ঢাকা দেওয়া
চাঁদে দেয় চাঁদের খেওয়া
দেয় রে;
জমিনেতে ফলছে মেওয়া
ঐ চাঁদের সুধা ঝরে।।

নয়নচাঁদ প্রসন্ন যার
সকল চাঁদ দৃষ্ট হয় তার
হয় রে;
অধীন লালন বলে বিপদ আমার
গুরুচাঁদ ভুলে রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নীল নবঘনে আষাঢ়গগনে
নীল নবঘনে আষাঢ়গগনে

নীল নবঘনে আষাঢ়গগনে

  • Sub Title: ওগো আজ তোর যাস নে ঘরের বাহিরে
তুমি নন্দনপথ-ভোলা
তুমি নন্দনপথ-ভোলা

তুমি নন্দনপথ-ভোলা

  • Sub Title: মন্দাকিনী-ধারা উতরোলা
বলি, ও আমার গোলাপবালা
বলি, ও আমার গোলাপবালা

বলি, ও আমার গোলাপবালা

  • Sub Title: তোলো মুখানি তোলো মুখানি- কুসুমকুঞ্জ করো আলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন