“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
  • Sub Title: লেহাজ নাই তোমার নাচানাচি সার

চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
লেহাজ নাই তোমার নাচানাচি সার
একবার লাফ দিয়ে ধরতে চাও গগন।।

সামান্যে রসের মর্ম পাবে কে
কেবল প্রেমরসের রসিক সে।
সে প্রেম কেমন, কর নিরূপণ
প্রেমের সন্ধি জেনে থাক চেতন।।

ভক্তিপাত্র আগে কর নির্ণয়
মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়।
নইলে হবে না প্রেম উপাসনা
মিছে জল সেচিয়ে হবে মরণ।।

মুক্তিদাতা আছে নয়নের অজান
ভক্তিপাত্র সিঁড়ি দেখ বর্তমান।
মুখে গুরু গুরু বল, সিঁড়ি ধরে চল
সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কলির জীবের ভাবনা কিরে মন
কলির জীবের ভাবনা কিরে মন

কলির জীবের ভাবনা কিরে মন

  • Sub Title: হরে কৃষ্ণ নাম যার হৃদয়ে গাথা
আমার সুনা বন্ধের লাগিয়া মনের আগুন
আমার সুনা বন্ধের লাগিয়া মনের আগুন

আমার সুনা বন্ধের লাগিয়া মনের আগুন

  • Sub Title: আমায় থইয়া সুনা বন্ধু তুমি কোথায় রইলায় ভুলিয়া চি
আজব রঙ ফকিরি
আজব রঙ ফকিরি

আজব রঙ ফকিরি

  • Sub Title: সাদা সোহাগিনী সাঁই
রাধার দুঃখ বুঝি রহিল অন্তরে গো
রাধার দুঃখ বুঝি রহিল অন্তরে গো

রাধার দুঃখ বুঝি রহিল অন্তরে গো

  • Sub Title: ভালো মন্দ তার সম্বন্ধে জীবন করলাম সারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন