“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দমের উপর আসন ছিল তার
দমের উপর আসন ছিল তার
  • Sub Title: আসমান – জমিন না ছিল আকার

দমের উপর আসন ছিল তার।
আসমান – জমিন না ছিল আকার।।

বিম্বুরূপে শূন্যকারে
ছিল তখন দমের পরে
বিম্বু হতে ডিম্বু ঝরে
ছিল সাই নূরের ভিতর।।

যখন ছিল বিন্দুমণি
ধরেছিল মা জননী
ডিমে উসুম দিল শুনি
ধরে ব্রহ্মার আকার।।

ষোল খুঁটি একই আড়া
তিনশো ষাট রাগের জোড়া
নাভীর নিচে হাওয়ার গোড়া
লালন কয় সাত – সমুদ্দুর।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কি অপরূপ লীলা দেখবি যদি আয়
কি অপরূপ লীলা দেখবি যদি আয়

কি অপরূপ লীলা দেখবি যদি আয়

  • Sub Title: শ্যাম অঙ্গে রাইর অঙ্গ দিয়া রাই ধনী ঝুলায়
সাত ভাই চম্পা জাগো রে
সাত ভাই চম্পা জাগো রে

সাত ভাই চম্পা জাগো রে

  • Sub Title: ভাই আর কত ঘুমাবি সবুজ পাতা-ঘেরা শাখে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন