“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা
তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা
  • Sub Title: আমরা চিনেছি তারে বলি মা তোরে তুই ভাবিস যা

তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা।
আমরা চিনেছি তারে বলি মা তোরে তুই ভাবিস যা।।

কার্য দ্বারা জ্ঞান হয় যে
অটলচাঁদ নেমেছে ব্রজে
নইলে বিষম কালিদয় বিষের জ্বালায়
বাঁচিত না।।

যে ধন বাঞ্ছিত সদাই
তোর ঘরে মা সে দয়াময়
নইলে কি গো তার, বাঁশির স্বরে ধার
ফেরে গঙ্গা।।

যেমন ছেলে গোপাল তোমার
অমন ছেলে আর আছে কার
লালন বলে যে গোপালের অঙ্গে
গোপাল হয় মা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ফুলটি ঝরে গেছে রে
ফুলটি ঝরে গেছে রে

ফুলটি ঝরে গেছে রে

  • Sub Title: বুঝি সে উষার আলো উষার দেশে চলে গেছে
পাবি রে মন স্বরূপের দ্বারে
পাবি রে মন স্বরূপের দ্বারে

পাবি রে মন স্বরূপের দ্বারে

  • Sub Title: খুঁজে দেখ না রে মন বরজখ পরে নেহার করে
কী আইন আনিল নবি
কী আইন আনিল নবি

কী আইন আনিল নবি

  • Sub Title: রেজাবন্দি সালাত জাকাত
ও রাই কিসের অভিমান গো
ও রাই কিসের অভিমান গো

ও রাই কিসের অভিমান গো

  • Sub Title: বিরাস বদনে শ্যাম দাঁড়ায় কুঞ্জবনে নয়ন তুলিয়া চাও পিয়ারী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন