“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজো করছে সাঁই ব্রহ্মান্ড ‘পর অপার নীলে
আজো করছে সাঁই ব্রহ্মান্ড ‘পর অপার নীলে
  • Sub Title: নৈরাকারে ভেসেছিল যে রূপ হালে

আজো করছে সাঁই ব্রহ্মান্ড ‘পর অপার নীলে ।
নৈরাকারে ভেসেছিল যে রূপ হালে ।।

নৈরাকারে গম্ভু ভারি
আমি কি তা বুঝতে পারি
কিঞ্চিৎ প্রমাণ তারি
শুনি সৎকুলে ।।

অ-বিম্বু উথলিয়ে নীর
হয়েছিল নৈরাকার
ডিম্বরূপ হয় গো তার
সৃষ্টির ছলে ।।

আপ্ততত্ত্বে আপনি ফানা
মিছে করি পড়াশুনা
লালন বলে যাবে জানা
আপনারে আপনি চিনিলে ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আবার এসেছে আষাঢ়
আবার এসেছে আষাঢ়

আবার এসেছে আষাঢ়

  • Sub Title: আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন